তোমার হাসিতে বঁধু | Tomar hasite bodhu | Key Lyrics

তোমার হাসিতে বঁধু
Tomar hasite bodhu
অ্যালবাম: প্রিয়তমা মনে রেখো
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: অরূপ প্রণয়
শিল্পী: কুমার শানু
তোমার হাসিতে বঁধু
জানিনা কি আছে যাদু
বশ করে রেখেছো আমায়,
পথ খুঁজি পথ যে হারায়
ও ও পথ খুঁজি পথ যে হারায়।।
আধখানি চাঁদ ওই সারারাত জাগে,
হৃদয়ের ঘরে তারি ছোঁয়া লাগে
এমন হবে তা বুঝিনি তো আগে,
নিজেকে হারাবো আমি
এত অনুরাগে হায়
পথ খুঁজি পথ যে হারায়
ও ও পথ খুঁজি পথ যে হারায়।
তোমার হাসিতে বঁধু
জানিনা কি আছে যাদু
বশ করে রেখেছো আমায়,
পথ খুঁজি পথ যে হারায়
ও ও পথ খুঁজি পথ যে হারায়।
সোহাগের সুরে বুকে বাজে বীণা,
মনে মনে শুনি কানে তো শুনি না
বুঝেও তো আমি কিছুতে বুঝিনা
কোন ভালবাসা এসে গেল কিনা হায়।
পথ খুঁজি পথ যে হারায়
ও ও পথ খুঁজি পথ যে হারায়।
তোমার হাসিতে বঁধু
জানিনা কি আছে যাদু
বশ করে রেখেছো আমায়,
পথ খুঁজি পথ যে হারায়
ও ও পথ খুঁজি পথ যে হারায়
ও ও পথ খুঁজি পথ যে হারায়
ও ও পথ খুঁজি পথ যে হারায়।

Popular Lyrics:  Notun Neshar Amar E Mod Lyrics | নতুন নেশার আমার এ মদ

Leave a Comment