তোমার মত এত আপন – Tomar Mato Eto Apan | Lyrics

তোমার মত এত আপন
Tomar Mato Eto Apan
অ্যালবাম: প্রিয়তমা
গীতিকার: লক্ষ্মীকান্ত রায়
সুরকার: তপন ভট্টাচার্য
কণ্ঠ: কুমার শানু
তোমার মত এত আপন কে আছে কোথায়,
মনের মাঝে শুধুই তুমি
দেখি যে তোমায় গো দেখি যে তোমায়,
পুরোনো সেই দিনের স্মৃতি
এখনো কাঁদায়,করে হায় হায় হায়
তোমার মত এত আপন কে আছে কোথায়,
মনের মাঝে শুধুই তুমি
দেখি যে তোমায় গো দেখি যে তোমায়।
[সদ্য ফোটা ফুলের মত
মুখটা তোমার মনে পড়ে,
কাজল কালো হরিণ চোখ
আজও আমায় পাগল করে]-২
তোমারই গান শুনে কোকিল
[গাইতে ভুলে যায়]-২
পুরোনো সেই দিনের স্মৃতি
এখনো কাঁদায়,করে হায় হায় হায়
তোমার মত এত আপন কে আছে কোথায়,
মনের মাঝে শুধুই তুমি
দেখি যে তোমায় গো দেখি যে তোমায়।
[তোমার স্মৃতি বুকে নিয়ে
আজও আমি একাই আছি,
তুমি আছো আপন হয়ে
আমার মনের কাছাকাছি]-২
স্বপ্নগুলো বেঁচে থাকে
[প্রেমেরই ছোঁয়ায়]-২
পুরোনো সেই দিনের স্মৃতি
এখনো কাঁদায়,করে হায় হায় হায়
তোমার মত এত আপন কে আছে কোথায়,
মনের মাঝে শুধুই তুমি
[দেখি যে তোমায় গো দেখি যে তোমায়]-৩

Popular Lyrics:  Bondhu Lyrics | বন্ধু

Leave a Comment