তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই | Tomar Name Noyone Mor Ashru Jhore Jei | Bijoy Sarkar

তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই
Jhuma Halder || ঝুমা হালদার || বিজয়গীতি

Song- Tomar Name Noyone Mor
Lyrics & Tune- Bijoy Sarkar
Singer-Jhuma Halder

তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই,
তুমি আছ দয়াল আমার বড় প্রমাণ সেই।
আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ,
কোন কিছুর দরকার নেই।।
তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে,
হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে।
আমার অন্তর বাহির দু’ধারে,
দেখি আমি তোমাকেই।।
ঘুরিতে চাহিনা অসার সংসারের পিছু,
তোমার চরণ তলে মাথা রাখিব নীচু।
আছে আমার বলতে যাহা কিছু,
তোমাকে সব সঁপে দেই।।
দাওনা ধরা যাওনা দূরে আমাকে রেখে,
লুকায়ে লুকায়ে হাস আড়ালে থেকে।
দয়াল তোমার লীলা খেলা দেখে,
মন প্রাণের সাধ মিটেই।।
কত লোকের ভালবাসা পেলাম জীবনে,
জীবনতো জুড়ায়না দয়াল তোমা বিহনে।
তোমার নাম লয়ে বসি বিজনে,
পাগল বিজয়ের বাসনা এই।।

Popular Lyrics:  Ami Krishna Boliya Tejibo Poran Lyrics | আমি কৃষ্ণ বলিয়া ত্যাজিব পরাণ

Leave a Comment