তোমার দয়া বিনে চরণ সাধবো কি মতে | Tomar Doya Bine Charan Sadhbo Ki Mote | Key Lyrics

তোমার দয়া বিনে চরণ সাধবো কি মতে

Tomar Doya Bine Charan Sadhbo Ki Mote

ফকির লালন শাহ্

তোমার দয়া বিনে চরণ সাধবো কি মতে।

গুরু দোহাই তোমার, মনকে আমার, 

লও গো সুপথে।।

তুমি যারে হও গো সদয়, 

সে তোমারে সাধনে পায়, 

দেহের বিবাদীগণ সব বশে রয়,

তোমার কৃপাতে।।

যন্ত্রেতে যন্ত্রী যেমন, 

যে বোল বাজায় বাজে তেমন, 

তেমনি যন্ত্র আমার মন, 

বোল তোমার হাতে।।

জগাই-মাধাই দস্যু ছিল, 

তাহে প্রভুর দয়া হলো, 

লালন পথে পড়ে রইলো, 

তোমার আশাতে।। 

Popular Lyrics:  আমার কন্ঠে গাহিতে দিও গান | Amar Konthe Gahite Dio Gan | ভবা পাগলা

Leave a Comment