তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি | Tomaro Pirite Bondhu Re Bondhu Ki Hobe Na Jani | Key Lyrics

তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি
Tomaro Pirite Bondhu Re Bondhu Ki Hobe Na Jani
সুরকার ও গীতিকারঃ শাহ আব্দুল করিম

তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি

তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি,
তুমি আমায় করবা নাকি মিছা কলংকিনি বন্ধু রে বন্ধু… কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি।
আমি তোমার প্রেমের পাগল রে বন্ধু কাদি দিন-রজনি,
কোন পরানে ভিন্ন বাসো কহ কহ শুনি বন্ধু রে বন্ধু… কি হবে না জানি,
তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি।
যে দিন হতে তোমার প্রেমে রে বন্ধু সপেছি পরানি,
সেদিন হতে বারন হয়না দুই নয়নের পানি বন্ধু রে বন্ধু… কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি।
পাগল আব্দুল করিম বলেরে আমার যাবে পেরেশানি,
অন্তিম কালে পাই যদি তোর রাঙ্গা চরনখানি বন্ধু রে বন্ধু… কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি।

Tomaro Pirite Bondhu Re Bondhu Ki Hobe Na Jani

Popular Lyrics:  তিন পাগলে হলো মেলা নদে এসে | Tin Pagoler Holo Mela | Key Lyrics

Leave a Comment