তোমরা সবাই থাকো সুখে | Tomra Sabai Thako Sukhe | Key Lyrics

তোমরা সবাই থাকো সুখে
Tomra Sabai Thako Sukhe
ছায়াছবি: প্রেমের নাম বেদনা
কথা: মনিরুজ্জামান মনির
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: উজ্জ্বল দীপ
তোমরা সবাই থাকো সুখে,
আগুন জ্বলুক আমার বুকে।।
মনটাকে বলি তুমি কেঁদোনা,
প্রেমের নাম বেদনা।।
তোমরা সবাই থাকো সুখে
আগুন জ্বলুক আমার বুকে।
পৃথিবীর কাছে নেই কোনো দাবি,
মুছে যাক হৃদয়ের আঁকা ছবি।।
আমার চলার পথ ঠিকানা হারা
থাকনা যতই আঁধার ভরা।
মনটাকে বলি তুমি কেঁদোনা,
প্রেমের নাম বেদনা।।
তোমরা সবাই থাকো সুখে
আগুন জ্বলুক আমার বুকে।
আকাশের মতো আজ আমি একা,
নেই কোনো আশার স্বপ্ন দেখা।।
শুকিয়ে যাওয়া এই বকুল মালা
দিক না যতই স্মৃতির জ্বালা
মনটাকে বলি তুমি কেঁদোনা,
প্রেমের নাম বেদনা।।
তোমরা সবাই থাকো সুখে,
আগুন জ্বলুক আমার বুকে।।
মনটাকে বলি তুমি কেঁদোনা,
প্রেমের নাম বেদনা।।
তোমরা সবাই থাকো সুখে
আগুন জ্বলুক আমার বুকে।

Popular Lyrics:  ছলকি ছলকি মন Lyrics | Chhalaki Chhalaki Mon Lyrics

Leave a Comment