তুমি এসেছিলে পরশু কাল কেন আসো নি – Tumi Eshechile Parshu Kal Keno Asoni | Key Lyrics

তুমি এসেছিলে পরশু কাল কেন আসো নি
Tumi Eshechile Parshu Kal Keno Asoni
কথা: রবি গুহ মজুমদার
সুরকার ও শিল্পী: শচীন দেব বর্মন
ছায়াছবি: অনুতপ্ত(ঢালিউড)
শিল্পী: এন্ড্রু কিশোর
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসনি,
তুমি কি আমায় বন্ধু
কাল ভালোবাসোনি।

নদী যদি হয়রে ভরাট
কানায় কানায়
হয়ে গেলে শুকনো হঠাৎ
তাকে কি মানায়,
তুমি কি আমায় বন্ধু
কাল মনে রাখোনি।
কাল কেন আসনি
কাল ভালোবাসোনি।

আকাশে ছিলনা বলে হায়
চাঁদের পালকি
তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায়
আসনি কাল কি।
তুমি কি আমায় বন্ধু
কাল অভিলাষনি
কাল কেন আসনি
কাল ভালোবাসোনি।

বনে বনে পাখি ডেকে যায়
আবোল তাবোল
থেকে থেকে হাওয়া ডেকে যায়
দিয়ে যায় দোল।
তুমি কি আমায় বন্ধু
একবারও ডাকোনি
কাল কেন আসনি
কাল ভালোবাসোনি॥



Popular Lyrics:  ভালবাসার এই কিরে খাজনা | Bhalobashar Ei Kire Khajana | Key Lyrics

Leave a Comment