তুমি আসবা নাকি | Tumi Asba Naki | সালমা

শিরোনামঃ তুমি আসবা নাকি
Tumi Asba Naki
শিল্পীঃ সালমা
আমার মনের ছোট্ট ঘরে বৃষ্টি ভাইঙ্গা পরে
পথের পানে উদাস হইয়া আমি চাইয়া থাকি,
বন্ধু আমার ঘরে তুমি আসবা নাকি
তোমার লাগি পরাণ কান্দে না দিওগো ফাঁকি,
তুমি আসবা নাকি।।
চৌতি হাওয়া পাতা শুকায় ডাহুক ডাকে সাঝে
যত ভাবি মায় আরো বাড়ে বুকের মাঝে,
দিন ফুরাইয়ে বছর যেন আছে কত বাকি
তোমার লাগি পরান কান্দে না দিওগো ফাকি,
তুমি আসবা নাকি।।
ঐ দেখি রে বটের ছায়া কত জনাই থামে
তুমি ছাড়া আমার ঘরে আঁধার শুধু নামে,
পইড়া থাকে পথের ধুলো আমার পোড়া আঁখি
তোমার লাগি পরান কান্দে না দিওগো ফাকি,
তুমি আসবা নাকি, ও তুমি আসবা নাকি।।
তুমি আসবা নাকি | Tumi Asba Naki | সালমা

Popular Lyrics:  চল না সুজন | Cholo Na Sujon | সজীব রানা ও সালমা

Leave a Comment