তার চোখে নেমে আসা রঙে রঙে ভালবাসা | Tar chokhe neme asa ronge ronge bhalobasa | Lyrics

তার চোখে নেমে আসা রঙে রঙে ভালবাসা
Tar chokhe neme asa ronge ronge bhalobasa
শিল্পী: মোঃ রফি
তার চোখে নেমে আসা,
রঙে রঙে ভালবাসা।।
গোলাপের কলি যেন।।
ঝুঁকে পড়ে কোন নেশাতে
তার চোখে নেমে আসা
রঙে রঙে ভালবাসা।
নাম না জানা কোন পাখি,
বলে গেল রাত আছে বাকী।।
আকাশের দেশে উড়ে গিয়ে শেষে,
ফিরে এসো ফের বাসাতে,
তার চোখে নেমে আসা
ও রঙে রঙে ভালোবাসা।
আজ কোন উদাসী হাওয়া,
মনে তার গেল খুঁজে পাওয়া।।
বিবাগীর বেশে ছুঁয়ে গেল এসে।।
আমি বসে কার আশাতে ?
তার চোখে নেমে আসা
রঙে রঙে ভালোবাসা
গোলাপের কলি যেন
ঝুঁকে পড়ে কোন নেশাতে
তার চোখে নেমে আসা
রঙে রঙে ভালবাসা।

Popular Lyrics:  Swapno Tane Dilam Pari Lyrics | স্বপ্ন টানে দিলাম পারি | স্বপ্ন যাবে বাড়ি আমার

Leave a Comment