তন্দ্রাহারা নয়ন আমার – Tandrahara Noyon Amar

 তন্দ্রাহারা নয়ন আমার

Tandrahara Noyon Amar (1967)
তাল: কাহারবা
গীতিকার: মাসুদ করিম
সুরকার: সমর দাস
কণ্ঠ: হাসিনা মমতাজ
[তন্দ্রাহারা নয়ন আমার
এই মাধবী রাতে]-২
তারার কুসুম হয়ে
চায় স্বপ্ন ছড়াতে
তন্দ্রাহারা নয়ন আমার
এই মাধবী রাতে।
[বাতাসেরও ফাল্গুনী গান
দেয় মুছে সব অভিমান]-২
সুরের কাকলী তাই
চায় কণ্ঠে জড়াতে
তন্দ্রাহারা নয়ন আমার
এই মাধবী রাতে।
[উন্মন এই রাত কেন যে
মুখর এত জানি না
এই গান এই সুর
কেন যে মধুর এত জানি না]-২
[হৃদয়েরও এই কলতান
নেই কভু এর অবসান]-২
বনের পাখিরা তাই
চায় ছন্দ ঝরাতে
তন্দ্রাহারা নয়ন আমার
এই মাধবী রাতে
তারার কুসুম হয়ে
চায় স্বপ্ন ছড়াতে
তন্দ্রাহারা নয়ন আমার
এই মাধবী রাতে।

জনপ্রিয় লিরিক্স:  এক হৃদয়হীনার কাছে | Ek Hridoyhinar Kache | রফিকুল আলম

Check Also

a logo for keylyrics.com

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics | Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics জীবন চলার পথে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *