জীবনের এতগুলো দিন – Jiboner Etogulo Din | Key Lyrics

জীবনের এতগুলো দিন
Jiboner Etogulo Din
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী: বাপ্পী লাহিড়ী


জীবনের এতোগুলো দিন
কেটে গেল একা একা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা।।

পৃথিবীতে ভালোবাসবার
সময় যে অল্প ভারী
শুধু শুধু এতটা সময়
হারালো যে দোষে তোমারি
আগে এলে তোমাকে নিয়ে
হতো আরো গল্প লেখা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা।
জীবনের এতোগুলো দিন
কেটে গেল একা একা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা।

যৌবন যে কটা দিনের
সে কদিন ভালোবেসে যাও
দু’জনাতে হও একাকার
সোহাগের স্রোতে ভেসে যাও
একই রঙে হোক না রঙিন
দু’জনার স্বপ্নরেখা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা
জীবনের এতোগুলো দিন
কেটে গেল একা একা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা।





Popular Lyrics:  আমাকে নিয়ে আমি - Amake niye ami

Leave a Comment