জলে যাইও না গো রাই | Jole Jaio Na Go Rai | Song Lyrics

জলে যাইও না গো রাই
Jole Jaio Na Go Rai
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
অ্যালবামঃ প্রিয় অনুভব
গীতিকারঃ রাধারমন দত্ত

জলে যাইও না গো রাই

জলে যাইওও না গো রাই,,
আইজ কালিয়ার জলে যাওয়ার
জাতের বিচার নাই।।
ভঙ্গি করি দাড়ায় আছেন বিনোদ কানাই,,
যৌবত নারী দেখলে পরে………
আড় নয়নে চায়,
জলে যাইও না গো রাই
আইজ কালিয়ার জলে
যাওয়ার জাতের বিচার নাই।।
মায়ে পিন্দইন যেমন তেমন বইনে পিন্দইন শাড়ী,,
শ্রীমতি রাধিকার পিন্দইন কৃষ্ণানীলাম্বরী ।
জলে যাইও না গো রাই
আইজ কালিয়ার জলে
যাওয়ার জাতের বিচার নাই।।
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনী রাই,,
কালার লাগি হইছইন পাগল কমলিনী রাই,
জলে যাইও না গো রাই
আইজ কালিয়ার জলে
যাওয়ার জাতের বিচার নাই।।

 

Jole Jaio Na Go Rai

 

Popular Lyrics:  Udas Dupur Bela Sokhi Lyrics | উদাস দুপুর বেলা সখি

Leave a Comment