জয় তারা বলে ডুব দে আমার মন

জয় তারা বলে ডুব দে আমার মন,
জয় তারা বলে ডুব দে আমার মন ||
দুঃখ জ্বালা ঘুচে যাবে,পাবি রে রতন |
তারা মায়ের নেই তুলনা,এলোকেশী ত্রিনয়না,
ফুলে ফুলে সাজিয়ে মাকে করি যে বরণ ||
জয় তারা বলে ডুব দে আমার মন…..
দেবাদিদেব শিবের জায়া,শতরূপে শত মায়া,
ভাবের ঘরে আছেন তারা ভয় কি রে এখন ||
জয় তারা বলে ডুব দে আমার মন…..

জনপ্রিয় লিরিক্স:  আর কতকাল বাকী শ্যামা মা | Ar Kotokal Baki Shyama Maa | Key Lyrics

Leave a Comment