জগত জননী গো মা তারা | Jogot Jononi Go Maa Tara | রামপ্রসাদী গান

জগত জননী গো মা তারা

Jogot Jononi Go Maa Tara

রামপ্রসাদী গান

রামপ্রসাদী গান
রাগিনী-গৌরি তাল-একতালা
শিল্পী-পান্নালাল ভট্টাচার্য্য

জগত জননী গো মা তারা

জগত জননী গো মা তারা।।
জগতকে তরালে,আমাকে ডুবালে
আমি কি জগত ছাড়া গো তারা
জগত-জননী,গো মা তারা।।
জগতকে তরালে,আমাকে ডুবালে
আমি কি জগত ছাড়া গো তারা
জগত জননী গো মা তারা।

দিবা-অবসান রজনীকালে,
দিয়েছি সাঁতার শ্রীদুর্গা বলে।।
মম জীর্ণতরী,মা আছ কাণ্ডারী।।
ডুবিল ডুবিল ডুবিল ভরা
জগত-জননী গো মা তারা।

দীন রামপ্রসাদ ভাবিয়ে সারা,
মা হ’য়ে পাঠালে মাসীর পাড়া।
কোথা গিয়েছিলে,এ ধর্ম শিখিলে।।
মা হয়ে সন্তান ছাড় গো তারা
জগত জননী গো মা তারা।
জগতকে তরালে,আমাকে ডুবালে
আমি কি জগত ছাড়া গো তারা
জগত-জননী,গো মা তারা।।

জনপ্রিয় লিরিক্স:  Tora Batas Kor Batas Kor Lyrics | তোরা বাতাস কর বাতাস কর

Leave a Comment