চোখেতে অনেক ছবি ভালো লাগে – Chokhete Onek Chobi Valo Lage | Song Lyrics

 চোখেতে অনেক ছবি ভালো লাগে
Chokhete Onek Chobi Valo Lage
কণ্ঠ: কবিতা কৃষ্ণমূর্ত্তি
চোখেতে অনেক ছবি ভালো লাগে
আপন করে পেতে সাধ যে জাগে।
তবু ভালোবাসা ভালো লাগা এক নয়
ভালোবাসা ভালো লাগা এক নয়।
রংধনু রং শুধু প্রাণেতে ঝরে
উদাসী মনকে বিভোর করে
তবু ভালোবাসা ভালো লাগা এক নয়
ভালোবাসা ভালো লাগা এক নয়।
হয়ত আমার কথা সুন্দর,
হয়ত আমার গান মিষ্টি।
হয়ত আমার প্রেম নির্ঝর
যাদুভরা দু’চোখের দৃষ্টি।
হৃদয়ের ভাষা বোঝা বড় দায়
ভুল করে অনেকেই প্রেমে পড়ে যায়
তবু ভালোবাসা ভালো লাগা এক নয়
ভালোবাসা ভালো লাগা এক নয়।
অবুঝ এ মন একটি স্বপ্নকে ভালোবেসে
এগিয়ে চলে সে তো ভাবাবেশে।
ফুল তো ফুঁটবেই বাগানে,
ছুটে ছুটে আসবেই অলি।
যখনই জ্বলবে দীপ আঁধারে,
যাবে তো পতঙ্গ জ্বলি।
যদিও ওই কথা মিথ্যে নয়
ভালো লাগা শেষে ভালোবাসা হয়।
তবু ভালোবাসা ভালো লাগা এক নয়
ভালোবাসা ভালো লাগা এক নয়।
চোখেতে অনেক ছবি ভাল লাগে
আপন করে পেতে সাধ যে জাগে
তবু ভালোবাসা ভালো লাগা এক নয়
ভালোবাসা ভালো লাগা এক নয়।

Popular Lyrics:  ইনি বিনি টাপা টিনি লিরিক্স | Ini Bini Tapa Tini Lyrics | Iman Chakraborty

Leave a Comment