চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কি | Chintamoyee Tara Tumi Amar Chinta Korecho Ki Lyrics

চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কি

Chintamoyee Tara Tumi Amar Chinta Korecho Ki Lyrics

কথা-রামপ্রসাদ সেন
সুর-বিশু মুখোপাধ্যায়
শিল্পী-পান্নালাল ভট্টাচার্য্য/
দেবযানী মিত্র

চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কি

চিন্তাময়ী তারা তুমি,
আমার চিন্তা করেছ কি ?
নামে জগৎ চিন্তাহরা।।
কিন্তু কাজে তেমন কই মা দেখি
চিন্তাময়ী তারা তুমি মা।

প্রভাতে দাও অর্থচিন্তা,
মধ্যাহ্নে দাও জঠর চিন্তা।।
সায়াহ্নে দাও অলস চিন্তা,
বল মা তোমায় কখন ডাকি ?
নামে জগৎ চিন্তাহরা
কিন্তু কাজে তেমন কই মা দেখি
চিন্তাময়ী তারা তুমি মা।

দিয়েছ এক মায়া চিনতে,
সদাই করি তাই চিন্তে,
না পারিলাম তোমায় চিনতে মা
না পারিলাম তোমায় চিনতে
চিন্তা কূপে ডুবে থাকি।
তুই গো পাষাণের মেয়ে মা
মাগো তুই গো পাষাণের মেয়ে
পরম চিন্তামণি পেয়ে
রইলি পাষাণ হয়ে
রামপ্রসাদকে দিয়ে ফাঁকি
নামে জগৎ চিন্তাহরা।।
কিন্তু কাজে তেমন কই মা দেখি,
চিন্তাময়ী তারা তুমি,
আমার চিন্তা করেছ কি ?
চিন্তাময়ী তারা তুমি মা।

Chintamoyee Tara Tumi Amar Chinta Korecho Ki Video

Chintamoyee Tara Tumi Amar Chinta Korecho Ki Lyrics

চিন্তাময়ী তারা তুমিআমার চিন্তা করেছ কি?
নামে জগত চিন্তাহরাতুমি নামে জগত চিন্তাহরাকিন্তু কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি, মা
প্রভাতে দাও অর্থ-চিন্তামধ্যাহ্নে দাও জঠর-চিন্তাপ্রভাতে দাও অর্থ-চিন্তামধ্যাহ্নে দাও জঠর-চিন্তা
সায়াহ্নে দাও অলস চিন্তাবল মা, তোমায় কখন ডাকি?নামে জগত চিন্তাহরাকিন্তু কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি, মা
দিয়েছ এক মায়া কিনতেসদাই করি তাই চিন্তেনা পারিলাম তোমায় চিনতে, মানা পারিলাম তোমায় চিনতেচিন্তাকূপে ডুবে থাকি
তুই গো পাষাণে মেয়ে, মা, মাগোতুই গো পাষাণে মেয়েপরম চিন্তামণি পেয়ে
রহিলি পাষাণ হয়েরামপ্রসাদকে দিয়ে ফাঁকিনামে জগত চিন্তাহরাতুমি নামে জগত চিন্তাহরাকিন্তু কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমিআমার চিন্তা করেছ কি?চিন্তাময়ী তারা তুমি, মা
Popular Lyrics:  এলি যখন আমার ঘরে | Eli Jokhon Amar Ghore | Key Lyrics

Leave a Comment