চিনবে তারে এমন আছে কোন ধনী | Chinbe Tare Emon Ache Kon Dhoni | Key Lyrics

চিনবে তারে এমন আছে কোন ধনী

Chinbe Tare Emon Ache Kon Dhoni

সাঁই লালন

চিনবে তারে এমন আছে কোন ধনী।

নয় সে আকার নয় নৈরাকার নাই ঘরখানি।।

বেদ আগমে জানা গেল

ব্রহ্ম যারে হদ্দ হ’ল

জীবের কি সাধ্য বলো

তারে চিনি।।

কত কত মুনিজনা

করিয়ে যোগসাধনা

লীলের অন্ত কেউ পেল না

লীলে এমনি।।

সবে বলে কিণ্চিৎ ধ্যানী

গণ্য সে হন শূলপানি

লালন বলে কবে আমি

হবো তেমনি।।

জনপ্রিয় লিরিক্স:  গুরুর দয়া যারে হয় সেই জানে | Gurur Doya Jare Hoy Sei Jane | Key Lyrics

Leave a Comment