ঘোর বিপদে তোমারে ডাকি ইয়া আলী মদদ | Ghor Bipode Tomare Daki Iya Ali Modod | Amir Uddin Ahmed

ঘোর বিপদে তোমারে ডাকি ইয়া আলী মদদ
Ghor Bipode Tomare Daki Iya Ali Modod
কথা ও সুর :- Kari Amir Uddin Ahmed
ঘোর বিপদে তোমারে ডাকি ইয়া আলী মদদ
মোমিন গণের প্রিয় মউলা তুমি প্রেমাস্পদ।।
মউলা মুত্তাকিদের প্রাণ মউলা মুত্তাকিদের প্রাণ
মউলার দোজাহানে শান মউলার দোজাহানে শান
বায়ে বিছমিল্লা নিজেই মউলা তফছিরে কোরান
মউলা তফছিরে কোরান।
আল্লার কাবা বায়তুল্লা ঘরে তোমার তাওয়াল্লদ।।
মউলা তুমি ইয়াদুল্লা মউলা তুমি ইয়াদুল্লা
মউলা তুমি ওয়াজহুল্লা মউলা তুমি ওয়াজহুল্লা
তুমি কুল্লে ইমান হে মউলা হক লিছানুল্লা
মউলা হক লিছানুল্লা।
আমীরুল মুমিনিন তোমার গুণের নাই যে হদ।।
মউলা নিরাশার আশা, মউলা নিরাশার আশা
মউলা মুশকিল কুশা মউলা মুশকিল কুশা
আমীর উদ্দিন করে গো মউলা তোমার ভরসা
মউলা তোমার ভরসা।
চিরস্থায়ী মউলাজি তোমার ইজ্জত ও সম্পদ।।
ঘোর বিপদে তোমারে ডাকি ইয়া আলী মদদ | Ghor Bipode Tomare Daki Iya Ali Modod | Amir Uddin Ahmed

Popular Lyrics:  এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে | Ei Bishwa Bagane Shai Niranjane | কবি জালাল উদ্দিন খাঁন

Leave a Comment