ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো – Tar akash ki amar ceye boro

Song : Ghuri Tumi Kar Akashe Oro  (ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো)

Singer : Lutfor Hasan
Lyric : Someshwar Oli
Tune : Lutfor Hasan
Music : Jitu & Kishor
Director & Editor : Al Masud
DOP : Himu Himaloy
Production : Movie Mistri
Language : Bangla
Label : Agniveena

 ময়লা টি-শার্ট, ছেঁড়া জুতো

কদিন আগেই, ছিল মনেরই মতো।

দিন বদলের, টানা-পোড়ানে

সখের ঘুড়ি লাটাই সুতো।


ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো

তার আকাশ কি আমার চেয়ে বড়?

তার আকাশ কি আমার চেয়ে বড়?


তোমার নিকট অতীত

আমার এক যুগ আগের শীত,

পৃথিবী তোমার অনুকূলে থাকে

আমার বিপরীত।


তো্মার ছোট্ট চাওয়া

আমার বৃষ্টিতে ভিজে যাওয়া,

তারপর একা ঘরে মন,

জড়োসড়ো…


ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো

তার আকাশ কি আমার চেয়ে বড়?

তার আকাশ কি আমার চেয়ে বড়?


তোমার রোদেলা শহর

আমার রংচটা রং-এর ঘর,

জানালা তোমার অভিমূখে খোলা

দেয়াল নড়-বড়।

তোমার একটু ছোঁয়া

আমার স্বপ্নকে খুঁজে পাওয়া,

তারপর ঘুমভাঙ্গা চোখ

জড়োসড়ো..


ঘুড়ি তুমি কার আকাশে উড়ো

তার আকাশ কি আমার চেয়ে বড়?

তার আকাশ কি আমার চেয়ে বড়?


জনপ্রিয় লিরিক্স:  Oi Dur Digonto Dure Lyrics | ঐ দূর দিগন্ত পারে

Check Also

a logo for keylyrics.com

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics | Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics জীবন চলার পথে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *