গুরু যার কান্ডারী ভবে | Guru Jar Kandari Bhobe | Key Lyrics

গুরু যার কান্ডারী ভবে
Guru Jar Kandari Bhobe
Key Lyrics
ফকির লালন সাঁই

গুরু যার কান্ডারী ভবে

গুরু যার কান্ডারী ভবে
সেই অনায়াসে হবে পার ।
এক নিরিখ থাকলে পরে
তুফান বলে ভয় কি তার ।।
শুদ্ধ মাস্তুল ঠিক করিয়া
প্রেম বাদাম দেও খাটাইয়া
মদনগঞ্জ বাঁয়ে রাখিয়া
চালাও তরী উজান ধার ।।
শুদ্ধ প্রেমের তরীখানা
এক মনের বেশী ধরে না
গুরু শিষ্য একই জনা
তাই লালন বলে এক মনের সই ওজন তার ।।
গুরু যার কান্ডারী ভবে | Guru Jar Kandari Bhobe | Key Lyrics

 

Guru Jar Kandari Bhobe

Leave a Comment