গুরু পদ মতি আমার কই হলো | Guru Pod Moti Amar Koi Holo | Key Lyrics

গুরু পদ মতি আমার কই হলো

Guru Pod Moti Amar Koi Holo

ফকির লালন সাঁই

আমার আজ হবে কাল হবে বলে

কথায় কথায় দিন গেলো।

গুরু পদ মতি আমার কই হলো।।

ইন্দ্রিয়াদি সব বিবাদি সদাই বাঁধায় কলহো।

তারা কেউ শুনেনা কারো কথা

উপায় করি কি বলো।

যে রূপ দেখি তাইতে আঁখি হয় যায় মন বেভুলো।

দীপের আলো দেখে যেমন

পতঙ্গ পুড়ে মলো।

কি করিতে এলাম ভবে কি করিয়া দিন গেলো।

ফকির লালন বলে জজ্ঞের ঘৃতো

সকলি কুত্তায় খেলো।

Popular Lyrics:  ঘোর বিপদে তোমারে ডাকি ইয়া আলী মদদ | Ghor Bipode Tomare Daki Iya Ali Modod | Amir Uddin Ahmed

Leave a Comment