গুণে পড়ে সারলি দফা | Gune Pore Sarli Dofa | Lalon Song

গুণে পড়ে সারলি দফা
Gune Pore Sarli Dofa
Lalon Song
গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে
খুঁজলে নে মন কোথা সে ধন
ভাজলি বেগুন পরের তেলে।।
করলি বহু পড়াশুনা
কাজের বেলায় ঝলসে কানা
কোথায় তো চিড়ে ভেজে না
জল কিংবা দুধ না দিলে ।।
আর কি হবে এমন জনম
লুটবি মজা মনের মতন
বাবার হোটেল ভাঙ্গবে যখন
খাবি তখন কার বা শালে।।
হায় রে মজা তিলেখাজা
খেয়ে দেখলিনে মন কেমন মজা
লালন কয় বিজাতের রাজা
লালন কয় বিজাতের রাজা
হয়ে রইলি চিরকালে।।
গুণে পড়ে সারলি দফা  Gune Pore Sarli Dofa  Lalon Song

Popular Lyrics:  শুনিলে প্রাণ চমকে ওঠে | Shunile Pran Chomke Uthe | Key Lyrics

Leave a Comment