গফুরের গরুতে গুঁতায় – লিরিক্স | Gofurer Gorute Gutay | Lyrics

গফুরের গরুতে গুঁতায়
Gofurer Gorute Gutay
(গীতি কবিতা)
গীতিকার: জ্যোতির্ময় সেন
শিল্পী: নকুল কুমার বিশ্বাস
Courtesy by:
(অনুষ্ঠান: ছন্দ আনন্দ (TV Magazine)
রচনা,গ্রন্থনা,পরিকল্পনা,পরিচালনা
ও উপস্থাপনা: নকুল কুমার বিশ্বাস)
গফুরের) গরুতে গুঁতায়
গুঁতায় গো-
গফুরের গরুতে গুঁতায়
গরুর গুঁতায় গড়ায় গনি
গাব গাছের গোড়ায়।।
গনি) গুনগুনাইয়া গান গাহিয়া
গিয়া গোচারণে
গোপনে গোপনে গাইট্টা
গরুগুলি গোনে,
গলাসিটা গোঁজে গনি-
গাই গরুর গলায়।।
গফুরের গরুতে গুঁতায়
গহর) গুরুচরণ,গিট্টু,গণেশ,
গোবিন্দ,গোপাল
গোয়েন্দাগিরিতে গোঠে
গেল গতকাল
গনি) গামছা গায়ে গুটি গুটি
গেল গোশালায়।।
গফুরের গরুতে গুঁতায়
গেল) গফরগাঁওয়ের গোবদা গনি
গোহাটার গলিতে
গোয়েন্দারা গন্ধে গন্ধে
গেল গাবতলিতে,
গোধুলিতে গ্রেপ্তার গনি
গোমাঠে গোঙায়।।
গফুরের গরুতে গুঁতায়


Leave a Comment