খুব বেশী মনে পড়ে তোমাকে | Khub Beshi Mone Pore Tomake | Lyrics

খুব বেশী মনে পড়ে তোমাকে
Khub Beshi Mone Pore Tomake
অ্যালবাম: পাশাপাশি
কথা: নূর হোসাইন হীরা
সুর: প্রণব ঘোষ
শিল্পী: রবি চৌধুরী

খুব বেশী মনে পড়ে তোমাকে
ভুল করে মনে পড়ে তোমাকে।
হৃদয়টা শূন্য করে চলে গেছ বহু দূরে
ভুলতে পারিনি তবু তোমাকে
খুব বেশী মনে পড়ে তোমাকে
ভুল করে মনে পড়ে তোমাকে।
কত চেনা মুখ আমি দেখি প্রতিদিন,
চোখেরি আড়াল হয়ে আছ বহুদিন।।
হয়ত এখন তুমি ভুলে গেছ আমাকে
ভুলতে পারিনি আমি তোমাকে।
খুব বেশী মনে পড়ে তোমাকে
ভুল করে মনে পড়ে তোমাকে।
ভুল ভেঙে গেলে যদি আস কোনদিন,
ফিরিয়ে দেবোনা তোমায় আমি সেই দিন।।
এখনো তোমার স্মৃতি পিছু ডাকে আমাকে
ভুলতে পারিনা তাই তোমাকে
খুব বেশী মনে পড়ে তোমাকে
ভুল করে মনে পড়ে তোমাকে।
হৃদয়টা শূন্য করে চলে গেছ বহু দূরে
ভুলতে পারিনা তাই তোমাকে
খুব বেশী মনে পড়ে তোমাকে
ভুল করে মনে পড়ে তোমাকে।

Popular Lyrics:  Tomar Chokhe Cheye Dekhi Lyrics | তোমার চোখে চেয়ে দেখি

Leave a Comment