খুব বেশি মনে পড়ে বাবাকে | Khub Beshi Mone Pore Babake | Key Lyrics

খুব বেশি মনে পড়ে বাবাকে
Khub Beshi Mone Pore Babake
কথা,সুর ও শিল্পী: অর্জুন বিশ্বাস
(লিরিক্সি টাইপিং-সুধন্য মন্ডল)
খুব বেশি মনে পড়ে বাবাকে
বড় বেশি মনে পড়ে বাবাকে
বাবার কারণেই পেয়েছি আমি।।
গর্ভধারিণী আমার মাকে।
খুব বেশি মনে পড়ে বাবাকে
বড় বেশি মনে পড়ে বাবাকে
খুব বেশি মনে পড়ে বাবাকে।
বাবার কাঁধেতে চড়ে,
গাঁয়ের মেলাতে ঘুরে,
করেছি যে কতশত বায়না,
ভুলে গেছি কত কিছু,
সময়ের ব্যবধানে,
ওসব স্মৃতি ভোলা যায় না।।
মাঝে মাঝে মনে হয়
আমার নামটা ধরে
বাবা আমাকে ডাকে
খুব বেশি মনে পড়ে বাবাকে।।
বড় বেশি মনে পড়ে বাবাকে
খুব বেশি মনে পড়ে বাবাকে।
না ভেবে না বুঝে আমি,
কত কি যে বলেছি,
মনে নেই সবকিছু স্পষ্ট,
সে কথার ব্যবহারে,
দেবতুল্য বাবাকে,
না জানি দিয়েছি কত কষ্ট।।
স্বর্গ থেকে বাবা
না বোঝা সে ভুলগুলো
ক্ষমা করে দিও আমাকে।
খুব বেশি মনে পড়ে বাবাকে
বড় বেশি মনে পড়ে বাবাকে
বাবার কারণেই পেয়েছি আমি
গর্ভধারিণী আমার মাকে।
খুব বেশি মনে পড়ে বাবাকে
বড় বেশি মনে পড়ে বাবাকে
খুব বেশি মনে পড়ে বাবাকে।

Popular Lyrics:  বাঙালী সংস্কৃতি হিন্দুয়ানী | Bangali Sanskrity Hinduani Lyrics

Leave a Comment