খুব জানতে ইচ্ছে করে | Khub Jante Icche Kore | Key Lyrics

খুব জানতে ইচ্ছে করে
Khub Jante Icche Kore
খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছ
নাকি অনেকখানি বদলে গেছ।
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাব বসে ঠাকুর ঘরে
জানতে ইচ্ছে করে।
এখনো কি সন্ধ্যেবেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে?
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে
আকুল পিয়াসে আমারই তিয়াষে অন্তর কেঁদে মরে
খুব জানতে ইচ্ছে করে।

Popular Lyrics:  Ami Khola Janala Lyrics | আমি খোলা জানালা

Leave a Comment