কোলে তুলে নে মা কালী | Kole Tule Ne Maa Kali Lyrics

কোলে তুলে নে মা কালী

Kole Tule Ne Maa Kali Lyrics

অ্যালবাম-ত্রিভুবনে কালো মেয়ে
গীতিকার-ভবানী প্রসাদ চক্রবর্তী
সাধক ভবানন্দ
সুরকার-স্নেহাংশু দত্ত(বাচ্চু)
শিল্পী-শুক্লা মুখোপাধ্যায়

কোলে তুলে নে মা কালী

কোলে তুলে নে মা কালী,
কালের কোলে দিসনে ফেলে,
অনেক কান্না কেঁদেছি মাগো,
যেতে দে জয় কালী বলে।।
কোলে তুলে নে মা কালী।

দিবানিশি ডাকি তারে শ্যামা
মা মাগো
দিবানিশি ডাকি তারে শ্যামা
বসে মা তোর পদ কমলে
দেখা যদি দিবি না মা
রাখিস কেন ধরাতলে
কোলে তুলে নে মা কালী।

দেখা তোকে দিতেই হবে মা,
সাধক ভবানন্দ তাইতো বলে,
কমলাকান্তে দিলি দেখা ও তুই,
আমি কি তোর সতীন ছেলে।।
কামিনী কাঞ্চন চাইনা মাগো
মা মাগো
কামিনী কাঞ্চন চাইনা মাগো
এতে বড় দুঃখ মেলে
শেষের দিনে যেন মাগো
যেতে পারি মা মা বলে
কোলে তুলে নে মা কালী
কালের কোলে দিসনে ফেলে
অনেক কান্না কেঁদেছি মাগো
যেতে দে জয় কালী বলে
কোলে তুলে নে মা কালী
কোলে তুলে নে মা কালী
তুই কোলে তুলে নে মা কালী।

Popular Lyrics:  মাগো মুছিয়ে দে মোর Lyrics | Mago Muchiye De Moor Lyircs

Leave a Comment