কোথায় আনিলে আমায় পথ ভুলালে | Kothay Anile Amay Poth Bhulale | Key Lyrics

কোথায় আনিলে আমায় পথ ভুলালে
Kothay Anile Amay Poth Bhulale
Key Lyrics
ফকির লালন সাঁই
কোথায় আনিলে আমায় পথ ভুলালে ।
দুরন্ত তরঙ্গে তরি খানি ডুবালে ।।
তরি নাহি দেখি আর
চারিদিকে শূন্যকার
প্রণ বুঝি যায় এবার
ঘুর্ণিপাকের জলে ।।
কোথায় রইলে মাতাপিতা
কে করে স্নেহ মমতা
আমার মুর্শিদ রইল কোথা
দয়া কর বন্ধু সকলে ।।
অধীন লালন কয় কাতরে
পড়ে মলাম তীর ধারে
কে দিবে আমায় সন্ধান করে
সুপথগামী রাস্তা খুলে ।।
কোথায় আনিলে আমায় পথ ভুলালে | Kothay Anile Amay Poth Bhulale | Key Lyrics

Popular Lyrics:  আমি সাজাবো তোমারে Lyrics | Ami Sajabo Tomare Lyrics

Leave a Comment