কোথাও আমার হারিয়ে যাওয়ার || রবীন্দ্র সংগীত

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে
তেপান্তরের পাথার পেরোই রূপ কথা
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ কথা
পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি
মেঘে মেঘে আকাশ কুসুম তুলি
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেবে দূর দেশে
পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে

Popular Lyrics:  Amar Sokol Dukher Prodip Song Lyrics | আমার সকল দুখের প্রদীপ

Leave a Comment