কে বানাইলো এমন রঙমহলখানা | Ke Banailo Emon Rongmoholkhana | Key Lyrics

কে বানাইলো এমন রঙমহলখানা

Ke Banailo Emon Rongmoholkhana

ফকির লালন সাঁই

হাওয়াদমে দেখো তারে আসল বেনা।

কে বানাইলো এমন রঙমহলখানা।।

বিনা তেলে জ্বলছে বাতি

দেখতে যেমন মুক্তা মতি

ঝলক দেয় তার চতুর ভিত্তি মধ্যেখানা।।

তিল পরিমান জায়গা সে যে

হর্দরূপ তাহার মাঝে

কালায় শোনে আধলায় দেখে ল্যাংড়ার নাচনা।।

যে বানাইলো এ রঙমহল

জানিনা তার রূপটি কেমন

সিরাজ সাঁই কয় নাইরে লালন তার তুলনা।।

Popular Lyrics:  Tomare Pailam Na Ami Lyrics | তোমারে পাইলামনা আমি

Leave a Comment