কে পরালো মুন্ডমালা, আমার শ্যামা মায়ের গলে

কে পরালো মুন্ডমালা,
আমার শ্যামা মায়ের গলে
কে পরালো কে পরালো মুন্ডমালা,
আমার শ্যামা মায়ের গলে
পারে নাই কি পরাতে সে,
গেঁথে মালা বনফুলে ।।
কে পরালো

একে আমার ক্ষ্যাপা মেয়ে,
মা মা মা মা মা মা
একে আমার ক্ষ্যাপা মেয়ে
নাচে মেয়ে অসি নিয়ে।।
কি ভীষণ মুরতি তাহার।।
কপালে সদা আগুন জ্বলে।
কে পরালো কে পরালো

মা আমার ভক্তেরও কারণ
মা মা মা
মা আমার ভক্তেরও কারণ
করেন সে যে শমন দমন
ভবার নাই কোনই ভয়।।
থাকে সদাই মায়ের কোলে।
কে পরালো কে পরালো মুন্ডমালা,
আমার শ্যামা মায়ের গলে ।।
পারে নাই কি পরাতে সে
গেঁথে মালা বনফুলে।
কে পরালো কে পরালো কে পরালো।

ভবাপাগলার গান
শিল্পী-অজয় চক্রবর্ত্তী

Popular Lyrics:  O Shyama O Shyama Lyrics in Bengali | ও শ্যামা ও শ্যামা লিরিক্স - Satyaki Banerjee

Leave a Comment