কে গো নাও বেয়ে যাও | Ke Go Nau Beye Jau Lyrics

কে গো নাও বেয়ে যাও

Ke Go Nau Beye Jau Lyrics

কথা-ভবা পাগলা
শিল্পী-অমর পাল

কে গো নাও বেয়ে যাও

কে গো নাও বেয়ে যাও,
ও মাঝি ভাই,নেবে কি আমায়।।
আমার নাইকো তরী দেবো পাড়ি
নাইকো তরী দেবো পাড়ি
ধরি তোমার পায়।
নাও বেয়ে যাও
ও মাঝি ভাই,নেবে কি আমায়।

চড়তে দিলে তোমার নায়ে,
যাবো আমি নিজেই বেয়ে।।
তুমি থেকো হাল ধরিয়ে
তুমি থেকো তুমি থেকো
হাল ধরিয়ে,অকুল দরিয়ায়।
নাও বেয়ে যাও,ও মাঝি ভাই
নেবে কি আমায়।

গাইবো তোমার মধুর গান,
শুনি বৈঠা মারবো টান ও।।
আজি প্রেম পাথারে দুটি প্রানে
প্রেম পাথারে
প্রেম পাথারে দুটি প্রানে
যেন বলে যায়
নাও বেয়ে যাও
ও মাঝি ভাই,নেবে কি আমায়।

আনন্দে ঐ প্রেমের ধারা,
প্রানে প্রানে পড়বে সাড়া।।
হবে মোদের বাওয়া সারা
হবে মোদের
হবে মোদের বাওয়া সারা
মালিক চড়বে নায়।
নাও বেয়ে যাও
ও মাঝি ভাই,নেবে কি আমায়।

ভবা পাগলা ডেকে বলে,
আমার বৈঠা পরল জলে।।
জানিনা ভাই কোন সকালে
জানিনা জানিনা ভাই কোন সকালে
মিলন দু’জনায়।
নাও বেয়ে যাও
ও মাঝি ভাই,নেবে কি আমায়।
কে গো নাও বেয়ে যাও
ও মাঝি ভাই,নেবে কি আমায়।
আমার নাইকো তরী দেবো পাড়ি
নাইকো তরী নাইকো তরী দেবো পাড়ি
ধরি তোমার পায়।
নাও বেয়ে যাও
ও মাঝি ভাই,নেবে কি আমায়।
কে গো নাও বেয়ে যাও,
ও মাঝি ভাই,নেবে কি আমায়।

Popular Lyrics:  ডুবিল গগনের শশীরে ও শশী ডুবিল গগণে | Dubilo Gogoner Shoshire O Shoshi Dubilo Gogone | বলন কাঁইজি

Leave a Comment