কে খুঁড়িবে কোথায় কবর | Ke Khuribe Kothay Kobor | Song Lyrics

কে খুঁড়িবে কোথায় কবর
Ke Khuribe Kothay Kobor
Hasan Motiur Rahman
হাসান মতিউর রহমান
কে খুঁড়িবে কোথায় কবর
কে যে দিবে কাকে খবর
মিলবে কি কাফনের কাপড়
কারা থাকবে জানাযায়
এই কথাটা জানে শুধু
জানে আমার ওই আল্লায়।।
কচু পাতার পানি যেমন
এই মানুষের আয়ু তেমন
কবে কখন হয়রে মরণ
জানার কোনো নাই উপায়।।
ডাইনে মাটি বামে মাটি
তার উপরে বাঁশের লাঠি
কী সুন্দর পরিপাটি
কেমনে দিনরাত্রি যায়।।
কে খুঁড়িবে কোথায় কবর | Ke Khuribe Kothay Kobor | Song Lyrics

Popular Lyrics:  আমার মন মজাইয়ারে | Amar Mon Mojayare | শাহ আব্দুল করিম

Leave a Comment