কেন মরলি মন ঝাঁপ দিয়ে | Keno Morli Mon Jhap Diye | Key Lyrics

কেন মরলি মন ঝাঁপ দিয়ে
Keno Morli Mon Jhap Diye
Key Lyrics
ফকির লালন সাঁই
কেন মরলি মন ঝাঁপ দিয়ে
তোর বাবার পুকুরে ।
দেখি কামে চিত্ত
পাগল প্রায় তোরে ।।
কেনরে মন এমন হলি
যাতে জন্ম তাতেই মলি
ঘুরতে হবে লক্ষ গলি
হাতে পায় বেড়ি সার করে ।।
দীপের আলো দেখে যেমন
উড়ে পড়ে পতঙ্গগন
অবশেষে হারায় জীবন
আমার মন তাই করলি হারে ।।
দরবেশ সিরাজ সাঁই কয়
শক্তিরূপে ত্রিজগতময়
কেন লালন ঘুরছো বৃথাই
আত্মতত্ত্ব না সেরে ।।

Popular Lyrics:  লয়ে গোধন গোষ্ঠের কানন | Loye Godhan Goshther Kanan | গোষ্ঠে চলো হরি মুরারী | Goshthe Cholo Hori Murari

Leave a Comment