কৃষ্ণকলি আমি তারেই বলি | Krishnakoli Ami Tarei Boli Lyrics

কৃষ্ণকলি আমি তারেই বলি
Krishnakoli Ami Tarei Boli Lyrics

কৃষ্ণকলি আমি তারেই বলি

কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের ‘পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
Popular Lyrics:  ভোর হয়ে গেছে তবু নীল নীল | Bhor Hoye Geche Tobu Neel Neel | Lyrics

Leave a Comment