কুদরতির সীমা কে জানে | Kudroti Sima Ke Jane | ফকির লালন সাঁই

কুদরতির সীমা কে জানে
Kudroti Sima Ke Jane
ফকির লালন সাঁই
কুদরতির সীমা কে জানে ।
আপনি করেন আপন জিকির
বসে আল জবানে ।।
আল জবানে খবর হলে
তারই কিঞ্চিৎ নজির মেলে
নইলে ফাকড়া কথা বলে
উড়িয়ে দেবে সবজনে ।।
খোদকে চিনিলে খোদা চিনি
খোদ খোদা বলেছে আপনি
মান আরাফা নাফসাহু বাণী
বোঝ তার কি হয় মানে ।।
কে বলে রে আমি আমি
সেই আমি কি আমিই আমি
লালন বলে কেবা আমি
আমারে আমি চিনি নে ।।
কুদরতির সীমা কে জানে | Kudroti Sima Ke Jane | ফকির লালন সাঁই

Leave a Comment