কুছ না কহো কুছ ভী না কহো – লিরিক্স | Kuchh Na Kaho Kuchh Bhi Na Kaho – Lyrics

কুছ না কহো কুছ ভী না কহো
Kuchh Na Kaho Kuchh Bhi Na Kaho
कुछ ना कहो,कुछ भी ना कहो
না বলোনা কিছু বলোনা
Movie: 1942 A Love Story
Singer: Kumar Sanu
না বলোনা,কিছু বলোনা।।
কি বলতে চাও,যা শুনতে চাও,
আমি তা জানি,তুমি তা জানো।
সময়ের এই ক্ষণ,থেমে যায় যেন
শুধু এই ক্ষণেতে,আর কেউতো নেই যে।
শুধু এক আমি,আর শুধু তুমি
না বলোনা,কিছু বলোনা।
দেখলে দিনকে ঢলতে,
সাঁঝের রঙ যায় ছলকে,
পাহাড় বেয়ে যে নামছে বাদল,
যেন আঁচল খুলছে।।
আর সেই ক্ষণেতে
আর কেউতো নেই যে।
শুধু এক আমি,আর শুধু তুমি
না বলোনা,কিছু বলোনা।
মিলতে মিলতে মিলন,
জানতে জানতে জীবন,
মাতাল মাতাল আঁধারেতে,
চিনতে চিনতে আপন।।
আর এই ক্ষণেতে
আর কেউতো নেই যে।
শুধু এক আমি,আর শুধু তুমি
না বলোনা,কিছু বলোনা
কি বলতে চাও,যা শুনতে চাও
আমি তা জানি,তুমি তা জানো।
সময়ের এই ক্ষণ,থেমে যায় যেন
শুধু এই ক্ষণেতে,আর কেউতো নেই যে।
শুধু এক আমি,আর শুধু তুমি
না বলোনা,কিছু বলোনা।

জনপ্রিয় লিরিক্স:  পাখিটা বন্দী আছে দেহের খাঁচায় | Pakhita Bondi Ache Deher Khacay | Key Lyrics

Leave a Comment