কি সন্ধানে যাই সেখানে | Ki Sondhane Jay Sekhane | Key Lyrics

কি সন্ধানে যাই সেখানে

Ki Sondhane Jay Sekhane

লালন গান


কি সন্ধানে যাই সেখানে

মনের মানুষ যেখানে।

আঁধার ঘরে জ্বলছে বাতি

দিবা রাতি নাই সেখানে।।

যেতে পথে কাম নদীতে

পাড়ি দিতে ত্রিবিনে।

কতো ধনীর ভারা যাচ্ছে মারা

পরে নদীর তোড় তুফানে।।

রসিক যারা চতুর তারা

তারাই নদীর ধারা চেনে।

উজান তরী যাচ্ছে বেয়ে

তারাই স্বরূপ সাধন জানে।।

লালন বলে ম’লাম জ্বলে

দিবানিশি জলে স্থলে।

আমি মণি হারা ফণির মত

হারা হইলাম পিতৃধনে।।

Popular Lyrics:  কত জ্বালা প্রাণে সইলাম | Koto Jala Prane Soilam | Kari Amir Uddin

Leave a Comment