কিসে আর বোঝাই মন তোরে | Kise Ar Bojhai Mon Tore | Key Lyrics

কিসে আর বোঝাই মন তোরে
Kise Ar Bojhai Mon Tore
Key Lyrics
ফকির লালন সাঁই
কিসে আর বোঝাই মন তোরে ।
দেল-মক্কার ভেদ না জানিলে
হজ্জ কিসে হয় রে ।।
দেল-মক্কা খোদ কুদরতি কাম
খোদ খোদা দেয় তাইতে বারাম
সেইজন্য নূর দেল-মক্কা নাম
সর্ব সংসারে ।।
এক দেল যার জিয়ারত হয়
হাজার হজ্জ তার তুল্য নয়
কেতাবেতে সাফ লেখা যার
তাইতে বলি রে ।।
মানুষের মক্কা গঠন
মানুষে তাই করে ভজন
লালন কয় আদি মক্কা কেমন
চিনবি কবে রে ।।

Popular Lyrics:  আমারে কান্দাইয়া রে বন্ধু | Amare Kandaiyare Bondhu | Key Lyrics

Leave a Comment