কাল কাটালি কালের বশে | Kal Katali Kaler Boshe | Key Lyrics

কাল কাটালি কালের বশে

Kal Katali Kaler Boshe 

এ যে যৌবন কাল কামে চিত্ত কাল 

কোন কালে তোর হবে দিশে।

কাল কাটালি কালের বশে।।

যৌবন কালের কালে রঙ্গে দিলি মন।

দিনে দিনে হারা হলি পিতৃধন।

গেলো রবির জোর,

আঁখি হলো ঘোর,

কোনদিন ঘিরবে কাল সমনে এসে।।

যাদের সঙ্গে রঙ্গে রলি চিরকাল।

কালের কালে তারাই হবে কাল।

সে কি জাননা,

কার কি গুণপনা,

ধনির ধন গেল সব রিপুর বশে।।

ইন্দ্র বাদী হয় বিবাদী সবাই।

সাধন সিদ্ধি করিতে না দেয়।

নাটের গুরু হয়,

লালস মহাশয়,

ডুরি দেও রে লালন লোভ লালসে।।

Leave a Comment