কালী ভয়ঙ্করী রুপ ধরে আর | Kali Voyonkori Rup Dhore Ar | Key Lyrics

কালী ভয়ঙ্করী রুপ ধরে আর
Kali Voyonkori Rup Dhore Ar
শিল্পী-ধনঞ্জয় ভট্টাচার্য্য
কালী ভয়ঙ্করী রুপ ধরে আর,
দাঁড়াস নে মা শঙ্করী।।
যদি মা হয়ে তুই ভয় দেখাবি
ভয় পেয়ে বল কারে স্মরি ?
কালী ভয়ঙ্করী রুপ ধরে আর
দাঁড়াস নে মা শঙ্করী।
(তোর) বাম করে খর প্রলয় অসি,
করালিনী এলোকেশী।।
রুধিরে দেশ যায় যে ভাসি
রুপ দেখে তাই ভয়ে মরি।
মা রুধিরে দেশ যায় যে ভাসি
রুপ দেখে তাই ভয়ে মরি।
যদি মা হয়ে তুই ভয় দেখাবি
ভয় পেয়ে বল কারে স্মরি ?
কালী ভয়ঙ্করী রুপ ধরে আর
দাঁড়াস নে মা শঙ্করী।
গলায় দোলে মুন্ডমালা
দেখাস নে আর নিঠুর খেলা
মা মা মা গো
গলায় দোলে মুন্ডমালা
দেখাস নে আর নিঠুর খেলা।
ফিরে দেখ চেয়ে তোর,
পায়ের তলায়,
শিব যেতেছে গড়াগড়ি।।
যদি মা হয়ে তুই ভয় দেখাবি
ভয় পেয়ে বল কারে স্মরি ?
কালী ভয়ঙ্করী রুপ ধরে আর,
দাঁড়াস নে মা শঙ্করী।।

Popular Lyrics:  শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি | श्री कृष्ण गोविंद हरे मुरारी | Shri Krishna Govind Hare Murari

Leave a Comment