কালী নাম জপ কর কৃষ্ণের বাঁশী শুনতে পাবে | Kali Naam Jop Koro Krishner Banshi Shunte Pabe

কালী নাম জপ কর কৃষ্ণের বাঁশী শুনতে পাবে

Kali Naam Jop Koro Krishner Banshi Shunte Pabe

কথা-ভবাপাগলা
অ্যালবাম-যার মা আনন্দময়ী
শিল্পী-হৈমন্তি শুক্লা

কালী নাম জপ কর কৃষ্ণের বাঁশী শুনতে পাবে

কালী নাম জপ কর
কৃষ্ণের বাঁশী শুনতে পাবে
এ কথা মিথ‍্যা নহে
তুমি রাধা রানী হবে।
কালী নাম জপ কর
কৃষ্ণের বাঁশী শুনতে পাবে।

নীল শাড়ি ধারণ কর
নীল ওড়না গায়ে পর
কৃষ্ণ পদ চিন্তা কর
কালী তোমায় পথ দেখাবে।
কালী নাম জপ কর
কৃষ্ণের বাঁশী শুনতে পাবে।

বাশীর সুর কানে কানে
বাজায় কৃষ্ণ বৃন্দাবনে
ভবাপাগলার হৃদয় কোনে।।
কৃষ্ণ ভজন প্রতি রবে
কালী নাম জপ কর
কৃষ্ণের বাঁশী শুনতে পাবে।
এ কথা মিথ‍্যা নহে
তুমি রাধা রানী হবে।
কালী নাম জপ কর
কৃষ্ণের বাঁশী শুনতে পাবে।

Leave a Comment