করো রে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে | Koro Re Piyala Kobul Shuddho Imane | Key Lyrics

করো রে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে

Koro Re Piyala Kobul Shuddho Imane

ফকির লালন শাহ্

করো রে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে।

মিশবি যদি জাত সিফাতে এ দিন আখেরের তরে।।

সাধিলে নুরের পিয়ালা,

খুলে যাবে রাগের তালা,

অচিন মানুষের খেলা, দেখবিরে দুই নয়নে।।

ছত্তুরি, জব্বুরি, নুরি,

চিনো রে সেই নুর জহুরি,

এহি চার পেয়ালা ভারি, আছে অতি গোপনে।।

ফানা ফি শেখ, ফানা ফি রাসুল,

ফানাফিল্লাহ্, ফানা বাকা ই কুল,

এহি চার মোকামে লালন, ভজো মুর্শীদ নির্জনে।।

Leave a Comment