কররে নূরের পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে | Korore Nurer Peyala Kobul Shuddho Imane | Lalon Song

কররে নূরের পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে
Korore Nurer Peyala Kobul Shuddho Imane
Lalon Song
কররে নূরের পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে
মিশবি যদি জাত ছেফাতে
এ তনু আখেরের দিনে॥
সাধিলে নূরের পিয়ালা
খুলে যাবে রাগের তালা
অচিন মানুষের খেলা
দেখবি তবে দুনয়নে॥
জব্বরি চত্তুরি ধরি
সাধরে আর নূর জহরি
এচারের কারণ ভারি
আছেরে অতি গোপনে॥
ফানা ফিনশেখ ফানাফের রাছুল
ফানা ফিল্লা ফানা বাকা স্থুল
এচার মোকামে লালন
মুর্শিদ ভজে নির্জনে॥
মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে

Popular Lyrics:  Darshan Dao Bhagawan Lyrics | দর্শন দাও ভগবান

Leave a Comment