ও যার আপন খবর আপনার হয় না | O Jar Apon Khobor Apnonar Hoy Na | Key Lyrics

ও যার আপন খবর আপনার হয় না

O Jar Apon Khobor Apnonar Hoy Na

ফকির লালন সাঁই

ও যার আপন খবর আপনার হয় না।

একবার আপনারে চিনতে পারলে রে

যাবে অচেনারে চেনা।।

ও সাঁই নিকট থেকে দুরে দেখায়।

যেমন কেশের আড়ে পাহাড় লুকায় দেখ না।

আমি ঘুরে এলাম সারা জগৎ রে

তবু মনের গোলতো যায় না।।

ও সাঁই আত্মা রূপে কর্তা হরি

তা জানলে পরে পাবি তারি ঠিকানা।

ও তুই বেদ বেদান্ত পড়বি যতো রে

ততো বাড়বে মনের লখনা।।

ও সাঁই অমৃত সাগরের সুধা

সুধা খাইলে জীবের তৃঞ্চা ক্ষুধা রয় না।

ফকির লালন মরলো জল পিপাসায় রে

কাছে থাকতে নদী মেঘনা।।

জনপ্রিয় লিরিক্স:  মানুষ থুইয়া খােদা ভজ এই মন্ত্রণা কে দিয়াছে | Manush Thuiya Khoda Bhojo Ei Montrona Ke Diyache | উল কবি মোহাম্মদ জালালউদ্দীন খাঁ

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *