ও মোর বানিয়া বন্ধুরে – লিরিক্স | O Mor Baniya Bondhure -Lyrics

ও মোর বানিয়া বন্ধু রে
O Mor Baniya Bondhure -Lyrics ছবি-মিয়া বাড়ির চাকর শিল্পী-সালমা
ও মোর বানিয়া বন্ধু রে
একটা তাবিজ বানাইয়া দে
একটা মাদুলি বানাইয়া দে।
ওরে মরিয়া গিয়াছে,
বিয়ার সোয়ামী স্বপনে আইসে।।
যে জন সোনার বানিয়া
নিক্তি করে সোনাকো না মোর
ওজন করিয়া দেয়।
ও মোর সাধের বানিয়া রে
ও মোর ভাবের বানিয়া রে
ওরে সোনা-রূপা মিশিল করে
একটা তাবিজ বানাইয়া দে।
ওরে মরিয়া গিয়াছে
বিয়ার সোয়ামী স্বপনে আইসে।
হাতের নিলুক মোর কোচার নিল,
হাকার রুমুক নিভুয়াতে,
যাক মারিল লোকের কথাতে।।
ও মোর ভাবের বানিয়া রে
ও মোর সাধের বানিয়া রে
ওরে দিবার চাইয়া নাকের
নোলক নাই দিলু মোরে।
ওরে মরিয়া গিয়াছে
বিয়ার সোয়ামী স্বপনে আইসে।
ও মোর বানিয়া বন্ধু রে
একটা তাবিজ বানাইয়া দে।

Popular Lyrics:  দেলদরিয়ায় ডুবলে সে দরিয়ার খবর পায় | Deldoriyay Duble Se Doriyar Khobor Pay | Keylyrics

Leave a Comment