ও কে গান গেয়ে গেয়ে চলে যায় Lyrics | O Ke Gaan Geye Geye Chole Jay Lyrics

ও কে গান গেয়ে গেয়ে চলে যায় Lyrics

O Ke Gaan Geye Geye Chole Jay Lyrics

ও কে গান গেয়ে গেয়ে চলে যায়
কীর্তন-একতাল

—দ্বিজেন্দ্রলাল রায়

 

Table of Contents

ও কে গান গেয়ে গেয়ে চলে যায় Lyrics



ও কে, গান গেয়ে গেয়ে চলে যায়
(দেখ) পথে পথে ঐ নদীয়ায়।
ও কে, নেচে নেচে চলে, মুখে হরি বলে,
ঢলে ঢলে পাগলেরই প্রায়।
ও কে, যায় নেচে নেচে আপনায় বেচে,
পথে পথে শুধু প্রেম যেচে যেচে,
ও কে, দেবতা-ভিখারী মানব-দুয়ারে,
দেখে যারে, তোরা দেখে যা।
(ও সে,) বলে “কৈ তো কেউ পর নাই”
(ও সে,) বলে “সবাই যে নিজ ভাই”,
(ও সে,) বলে “শুধু হেসে, শুধু ভালোবেসে,
(আমি) ভ্রমি দেশে দেশে এই চাই”।
ও কে, প্রেমে মাতোয়ারা, চোখে বহে ধারা,
কেঁদে কেঁদে সারা কেন ভাই?
সব দ্বেষ হিংসা ছুটি আসি পড়ে লুটি
(ও তার) ধূলি মাখা দুটি রাঙ্গা পায়,
বলে, ছেড়ে দাও মোদের, মোরা চলে যাই
নইলে প্রভু তোমার প্রেমে গলে যাই!
এ যে, নূতন মধুর প্রণয়েরই পুর,
হেথা আমাদের কোথা ঠাই? (প্রভু)
(ঐ যে) নরনারী সব পিছে ধায়,
(ঐ) জয়ধ্বনি ওঠে নীলিমায়,
(তোরা) আয় সবে চলে, মুখে হরি বলে,
(তোদের) ছেড়া পুঁথি ফেলে চলে আয়!


Popular Lyrics:  দেবা হো দেবা গ্যলী গ্যলী মেঁ | देवा हो देवा गली गली में | Deva Ho Deva Gali Gali Mein | इलाका

Leave a Comment