ওগো মানুষের তত্ত্ব বলো না | Ogo Manusher Totwa Bolo Na | Lalon Lyrics

ওগো মানুষের তত্ত্ব বলো না
Ogo Manusher Totwa Bolo Na
Lalon Lyrics
লালন বাণী
——————————-
ওগো মানুষের তত্ত্ব বলো না,
সত্য করে বলো গোঁসাই,
ভাবের মানুষ কোনজনা।
মানুষে মানুষ বর্তমান,
যারে বলি মানুষরতন,
মনেরমানুষ অধরমানুষ,
সহজমানুষ কোনজনা।
অটলমানুষ প্রেমেরমানুষ,
রসেরমানুষ সোনারমানুষ,
ভাবের মানুষ সরলমানুষ,
মূলমানুষটি কোনজনা।
ফকির লালন বলে,
মানুষ মানুষ সবাই বলে,
এ মানুষে সে মানুষ রইলে,
কোন মানুষের করি ভজনা।
ওগো মানুষের তত্ত্ব বলো না | Ogo Manusher Totwa Bolo Na | Lalon Lyrics

Popular Lyrics:  বড় ভুল করেছি মূলে | Boro Bhul Korechi Mule | Key Lyrics

Leave a Comment