এ মিনতি করি আমি একটি কথা রাখ | E Minoti Kori Ami Ekti Kotha Rakho | Keylyrics

এ মিনতি করি আমি একটি কথা রাখ
E Minoti Kori Ami Ekti Kotha Rakho
গীতিকার : মালেক সরকার
শিল্পী: মুক্তা সরকার

এ মিনতি করি আমি একটি কথা রাখ

মিনতি মিনতি মিনতি
এ মিনতি করি আমি একটি কথা রাখ
আর না হয় হবে মিলন
আরেকটি রাত থাক
এ জীবনে কতনা রাত আসবে আর যাবে
তোমার আমার এ মধু রাত আর কী কভু হবে
কী চায় আমার মনে বন্ধু
সেই দিক একটু দেখ
আর না হয় হবে মিলন
আরেকটি রাত থাক
এ জীবনে বিধীর বিধান আসা আর যাওয়া
ক্ষনিকেরই জন্য কিছু চাওয়া আর পাওয়া
সে চাওয়াই যদি শেষ হয়গো
স্মৃতিটুকু রেখ
আর না হয় হবে মিলন
আরেকটি রাত থাক
তোমার হয়তো আছে সময়
আমারতো আর নাই
না পাওয়ার বেদনা নিয়া যদি চলে যাই
মৃত্যু শয্যায় পড়লে মালেক
একবার দেখিও
আর না হয় হবে মিলন
আরেকটি রাত থাক
এ মিনতি করি আমি একটি কথা রাখ | E Minoti Kori Ami Ekti Kotha Rakho | Keylyrics

 

E Minoti Kori Ami Ekti Kotha Rakho

 

জনপ্রিয় লিরিক্স:  E Boro Ajob Kudroti Lyrics | এ বড় আজব কুদরতি

Leave a Comment