এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার – E Kon Sakal Rater Cheyeo Andhakar

 এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার

E Kon Sakal Rater Cheyeo Andhakar

কথা,সুর ও শিল্পী: জটিলেশ্বর মুখোপাধ্যায়

এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার!

ওকি সূর্য নাকি স্বপনের চিতা!

ওকি পাখির কূজন নাকি হাহাকার!

এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার! 

রাত্রি সেতো স্বভাবে মলিন তাকে সয়ে থাকা যায় 

ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়

সে ভোর অন্ধ হলো কী হবে এখন

তার যে কথা ছিলো আলো দেবার!

ওকি সূর্য নাকি স্বপনের চিতা!

ওকি পাখির কূজন নাকি হাহাকার!

এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার! 

আজ থেকে বুঝি আমার

রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরাল

আজ থেকে বুঝি আমার

দিনেরা আকাশ পথ হারাল

সূর্যটাকে কী জানি কী ভেবে চেয়ে

দু’হাতে নিয়ে জ্বেলে আবার সে গেছে নিভিয়ে 

যাবার সময় গেছে তাকে মাড়িয়ে 

জ্বলতে না পারে যেন কখনো আবার

ওকি সূর্য নাকি স্বপনের চিতা!

ওকি পাখির কূজন নাকি হাহাকার!

[এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার!]-২

Popular Lyrics:  Karar Oi Louho Kopat Lyrics | কারার ঐ লৌহকপাট

Leave a Comment